, , ,

শনিবার যশোরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পর্যালোচনা সভায় যোগ দিবেন দুই মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব,

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে সরকারি সফরে এসেছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তাঁদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকায় থেকে বিমানযোগে তাঁরা যশোরে পৌঁছান। পরে রাত্রিযাপনের জন্য যশোর জেলা সার্কিট হাউসে যান। এ সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম রেজাও তাঁদের সঙ্গে ছিলেন।

অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। পরে দিনব্যাপী যশোর জেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে একই দিন বিমানযোগে তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ