, , ,

অবশেষে ওএসডি হলেন কালীগঞ্জের আলোচিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহুল আলোচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে (১৩২৭১৯) ওএসডি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রঙ্গাপনে এ তথ্য জানানো হয়।প্রঞ্জাপনে বলা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে ওএসডি করা হয়েছে। এছাড়াও ওই কর্মকর্তা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

২৬ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক ভাবে অবমুক্তকরা হবে।বদলিকৃত আদেশের স্বারক নং ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০৩৬.২০২৬-১২০৫।
২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন ডা. আমানউল্লাহ আল মামুন।

চিকিৎসকের বিরুদ্ধে অন্যের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ, ঘুষের মাধ্যমে সিলগালা করা ক্লিনিক খুলে দেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেছেন মর্মে বিভিন্ন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশত হয়।এসব প্রতিবেদনের অভিযোগ নজরে আসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের। রাশেদ খান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে ওএসডি করা হয় ডা. আমানুল্লাহ আল মামুনকে। এ ব্যাপারে জানতে ডা. আমানউল্লাহ আল মামুনের সঙ্গে মোবইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

তিনি ২০২২ সালে বিভিন্ন অনিয়মের কারণে বরিশালের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আমানউল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। বিভিন্ন অনিয়মের কারণে তাকে আবার পিরোজপুরের মঠবাড়িয়া বদলি করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ