সাতক্ষীরা ব্যুরো:
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে সাতক্ষীরায় অবৈধ, অনুমোদনহীন ও পরিবেশ বিধ্বংসী কয়েকটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার দিনভর এই অভিযান পরিচালিত হয়। পরিবেশে অধিদপ্তর সাতক্ষীরা জেলা ও খুলনা বভিাগীয় র্কাযালয়রে উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভযিান পরচিালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে সদর উপজেলার মেসার্স জামান ব্রিকস, জামান ব্রিকস, মেসার্স ব্রিকস এবং যশোর নামক ইটভাটার ফিক্সড চিমনি ও ইটভাটাগুলোর ক্লিন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া সদর উপজেলার বিনেরপোতা এলাকায় ‘বিনেরপোতা ব্রিকস নামক ইটভাটাটিতে জিগজ্যাগ চিমনি না স্থাপন করা পর্যন্ত ভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দিনভর বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আসফিুর রহমান এবং পরবিশে অধদিপ্তর, খুলনা বভিাগীয় র্কাযালয়রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন অত্র কার্যালয়ের মো: আশরাফ আলী।
এদিকে, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র জানান, জেলায় অনুমোদিত ও ফিক্সড চিমনির ব্যবহার ও কাঠ পুড়িয়ে পরিচালিত ইটভাভাটাগুলোতে পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে
