, , ,

আশাশুনিতে নৌকায় ভোট দেয়ায় ১০ পরিবার বাড়ি ছাড়া মদতদাতা সাবেক চেয়ারম্যান লিটনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আরো খবর

 

সমীর রায়, আশাশুনি, সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনিতে নৌকায় ভোট দেয়ায় ১০ পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ও দুর্বৃত্তদের মদতদাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন কে দল থেকে বহিস্কারের দাবিতে আশাশুনির আনুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আনুলিয়া ইউনিয়নের হাজী মার্কেট বাজারে দীর্ঘ এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও নৌকা প্রতীকের সমর্থকবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদ্য নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত প্রার্থী শাহাবুদ্দিন সানা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিকী আব্দুস সামাদ, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাব উদ্দিন গাজী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন গত ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস এর পক্ষ নিয়ে নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী শাহাবুদ্দিন সানার নির্বাচনে চরম বিরোধিতা করে তাকে হারিয়ে দিয়েছেন। লিটনের বাড়ির কেন্দ্রে নৌকার কোন এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। লিটন আনারস প্রতীকের প্রার্থী রুহুল কুদ্দুস এর পক্ষ নিয়ে ভোটের আগে ও পরে নৌকার কর্মীদের উপর হামলে পড়েছে। তারা নৌকার অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করেও শান্ত হয়নি। তাদের প্রান নাশের হুমকি ধামকিতে মধ্যম একসরা গ্রামের বেলাল শিকারি, দবির শিকারি, হারুন শিকারি, দাউদ গাজী, আশরাফুর রহমান, নাসির উদ্দিন, শাহাদত কারিগর হায়দার আলী ও উত্তর একসরা গ্রামের আব্দুস সাত্তার আজো বাড়ি ফিরতে পারছে না। লিটনের প্রত্যক্ষ মদদে কুদ্দুস বাহিনীর লোকজন নাংলা গ্রামের মফিজুল ইসলামের ১৮ বিঘার একটি মৎস্য ঘের জবর দখল করে নিয়েছে।
জামাত-বিএনপি’র জামায়াত বিএনপির মদতদাতা মুখোশধারী আওয়ামী লীগ নেতা ওই লিটনকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে এলাকায় চলমান অস্থিরতা ও সহিংসতা বন্ধে দলীয় নেতৃবৃন্দ এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। মানববন্ধন শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাজী মার্কেট সংলগ্ন সড়কে প্রদক্ষিণ করে।
ক্যাপশন : আশাশুনির আনুলিয়ায় আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান লিটনের বহিষ্কারের দাবিতে মানববন্ধনের একাংশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ