, , ,

কালীগঞ্জে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আরো খবর

 

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে অবস্থিত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স রোডস্থ ব্রীজ সংলগ্ন গোরস্তান জামে মসজিদের সামনে থেকে ৭ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের সময় আনুমানিক ১ টা ২০ মিনিটের সময় একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়।মোটরসাইকেলটি মধুগঞ্জ বাজারের আলী আবেদের ছোটো ছেলে মেহেনাজ হোসাইন সাইমনের(২২)এর। সাইমন জানান,প্রতিজুম্মার ন্যায় গত শুক্রবারও আমি গোরস্তান জামে মসজিদের সামনে আমার ব্যবহৃত হোন্ডা সিবি হরনেট ডিডি ১৬০ সিসি নীল রংঙের মোটরসাইকেলটি ভালোভাবে লক করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের ভেতরে প্রবেশ করি।নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি রেখে যাওয়া স্থানে আমার মোটরসাইকেলটি নাই। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়না।পরবর্তীতে সিসিটিভির ফুটেজের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি আমার মোটর সাইকেলটি চুরি করে যশোর রোড দিয়ে বেরিয়ে যাচ্ছে।যশোর রোডে অবস্থিত আল মক্কা স্টিল হাউজ ও রিফাত এন্টারপ্রাইজ নামক দুইটি দোকানের সামনের সিসিটিভিতে চুরি হওয়া বাইকটির ফুটেজ ধরা পড়ে।আমার চুরি হওয়া মোটরসাইকেলটির নাম্বার ঢাকা-মেট্রো- ল- ৪৩-১১৪৯ চেসিস নাম্বার PSOKC2390JH200863 ইঞ্জিন নাম্বার KC23E76021344। নীল রঙের এই মোটরসাইকেলটির বাজার মূল্য ২,২৫,০০০টাকা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া(ওসি) জানান, মোটরসাইকেল চুরির একটি অভিযোগ পেয়েছি।চোরকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে কালীগঞ্জ থানা পুলিশ কাজ করছে।আশাকরছি দ্রুতই আমরা চোর ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আনতে সক্ষম হব।উল্লেখ্য, চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক মেহেনাজ হোসাইন সাইমন ঝিনাইদহ – ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার এর বড় ভাইয়ের ছেলে অর্থ্যাত সম্পর্কে ভাতিজা হন এবং কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকুর ছোটো ভাই। সম্প্রতি কালীগঞ্জ শহরে প্রায় মোটরসাইকেল চুরি হচ্ছে।দুঃখজনক হলেও সত্য,কালীগঞ্জ শহরের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি লাগানো থাকলেও তা দীর্ঘদিন যাবৎ অকার্যকর হয়ে পড়ে আছে।যে কারণে অপরাধীরা নির্দ্বিধায় অপরাধ করে নিশ্চিন্তে প্রস্থান করছে।তাই কালীগঞ্জের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অতিসত্তর সিসিটিভিগুলো কার্যকর করা হবে এমনটিই আশা করেন সচেতন মহল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ