, , ,

কালীগঞ্জে মহাসড়কে চাঁদাবাজীর অভিযোগে আটক ৫

আরো খবর

 

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটঁচাদপুর সড়কের গুলশান মোড় এলাকা থেকে মহাসড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় শুক্রবার রাতে ৫ চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন, উপজেলার আড়পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে আনাম হোসেন (৬০), আক্কাছ আলীর ছেলে আলম (৫২), মৃত ইছাহাক দফাদারের ছেলে জাহিদুল ইসলাম (২৯), মৃত গৌউর অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (২৫) ও নিশ্চিন্তপুর এলাকার জোয়াদ আলীর ছেলে রিপন আলী (৩৬)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৫টি মোবাইল, ১০টি সিমকার্ড এবং চাঁদাবাজির নগদ- ১৩ হাজার সাতশো টাকাসহ উদ্ধার করা হয়। এরা বেশ কিছুদিন কালীগঞ্জ কোটচাদপুর সড়কের গুলশান মোড়ে বিভিন্ন যানবাহন থেকে শ্রমিক ইউনিয়নের নাম করে টাকা আদায় করতো। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে,আটককৃতদের শনিবার সকালে ঝিনাইদহ জেলহাজতে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ