, , ,

কেশবপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর থানা পুলিশ রেশমা সুলতানা (২৭) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারনা তাকে হত্যার পর জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর মর্গে প্রেরণ করেছে।

 

কেশবপুর থানা পুলিশ জানায়, উপজেলার কোমলপুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী রেশমা সুলতানা কেশবপুর শহরের পৌরসভা রোড়ের ওয়াজেদ আলীর বাসার ৩ তলার একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

রোববার দুপুরের দিকে ওই বাসার অন্য ভাড়াটিয়ারা রেশমা সুলতানার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই মোকলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ তাকে হত্যার পর গলায় রশি জড়িয়ে জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

এসআই মোকলেছুর রহমান বলেন, রেশমা সুলতানার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারের সময় তার ঘরের জানালা দরজা বন্ধ থাকার কথা কিন্তু তা খোলা ছিল। লাশের এক পা ছিল চেয়ারে ও এক পা ছিল মাটিতে। বিষয়টি সন্দেহ জনক।

 

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ