, , ,

কেশবপুরে চণ্ডীপাঠ ও আলোকচিত্র প্রদর্শনীতে দেবীপক্ষের সূচনা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

শুভ মহালয়া ও দেবীপক্ষের শুভ সূচনায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরের কেশবপুরে শুরু হয়েছে প্রাক-শারদীয় আবহ। এ উপলক্ষে কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা মন্দির কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকালে চণ্ডীপাঠ, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় নৃত্য পরিবেশন করা হয়।

মহালয়ার এ প্রভাতী আযোজনে চারুপীঠ একাডেমির উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক আলেখ্য ও ‘ত্রিনয়নী মহামায়া’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি কমিটির সাধারণ সম্পাদক কোমলকৃষ্ণ চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সু-প্রভাত বসু, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, প্রভাষক কাকলী দাস, সপ্তসুর একাডেমির পরিচালক অনিমেষ সাহা বাপী, লোকজ একাডেমির পরিচালক সিরাজুল ইসলাম, নজরুল একাডেমির পরিচালক প্রভাষ মণ্ডল এবং মাইকেল শিল্পীগোষ্ঠীর পরিচালক ইন্দ্রজিৎ হালদার।

চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে ও শিক্ষার্থী প্রত্যয়ী ঘোষের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান চারুপীঠ একাডেমি, সপ্তসুর একাডেমি, লোকজ একাডেমি, নজরুল একাডেমি এবং মাইকেল শিল্পীগোষ্ঠীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ