, , ,

শারদীয় দুর্গাপুজা পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপুজা পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্থানীয় সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে প্রস্তুুতি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মোঃ আব্দুর রহমান শেখ, থানার অফিসার ইনচার্জ মোঃ হাজিজুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সাহা, পুজা ফ্রন্টের সভাপতি বিশ^জিৎ কর্মকার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারন সম্পাদক শেখ শহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক ওয়াজেদ খান ডবলু ও কনকদে প্রৃমুখ। আগামী ১৬ আক্টোবর থেকে ৬ দিনব্যাপী শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। চলতি বছর কেশবপুরে ১০২টি পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানান।

আরো পড়ুন

সর্বশেষ