, , ,

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন -২ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন।

শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে উপজেলার মজিদপুর ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ ও পাজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় ৩-০ গোলে পাজিয়া ফুটবল একাদশ জয়লাভ করে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখসহ অনেকে। ছেলে

আরো পড়ুন

সর্বশেষ