, , ,

কেশবপুরে মতবিনিময় সভায় এমপি শাহীন চাকলাদার তৃর্ণমূলে কোন পকেট কমিটি হবেনা

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ ও সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনো দিন করতে পারবে না। আর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়েই সব অপরাজনীতির জবাব দিতে হবে।
রবিবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ পরবর্তী উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না। কোন পকেট কমিটি নয় দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলের ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল গঠনে সকলকে সচেষ্ট থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ এস এম আশিফুদ্দৌলা অলোক, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক ও ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম স¤পাদক ইয়ার মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, উপজেলা আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম খান, শাহাদাৎ হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওলিয়ার রহমান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

 

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ