কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১২ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করনা হয়েছে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশন উদ্যোগে সোমবার বিকেলে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা প্রভাষক মশিউর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সাংবাদিক উৎপল দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী। অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নূরুল ইসলাম খান, চারুপীঠ আর্ট স্কুলের সহসভাপতি সাহা বৈদ্য নাথ , পিটিএফ’র চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার, সাংবাদিক কামরুজ্জামান রাজু প্রমূখ। এরপর বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
