, , ,

চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু, ট্রাক চালক আটক

আরো খবর

চৌগাছা(যশোর) প্রতিনিধি:
যশোর চৌগাছা উপজেলার বাজারের অদূরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ইসলামী ব্যাংকের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত নুরুল আলম চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে।মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টার পর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে নুরুল আলম চৌগাছা বাজারের সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় (সাতক্ষীরা-ট-১১-০১৯৩) নম্বরের একটি ট্রাক পেছন থেকে বৃদ্ধ নুরুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ১১ টার পর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নুরুল আলমকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও এর চালক শাহীনকে (৪৮) আটক করে। আটক শাহীন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় বৃদ্ধ নিহতর

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ