ভ্রাম্যমাণ প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বি.পি.)’র জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সামাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আলী তারেক, সাবেক কমিশনার আকিফুজ্জামান, এ এল টি মনিরুজ্জামান, এ এল টি রাফেজা খাতুন, এ এল টি আমির হামজা, সহ-সভাপতি নাজমুল আলম, সহকারি কমিশনার ইকবাল আহমেদ এবং কাব স্কাউট লিডার মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের স্কাউটস নেতৃবৃন্দ।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা লর্ড ব্যাডেন পাওয়েলের জীবন ও স্কাউটস আন্দোলনের অবদান তুলে ধরেন। তারা স্কাউটস চর্চার মাধ্যমে যুবসমাজকে নৈতিক ও সামাজিকভাবে গঠনের গুরুত্বের ওপর জোর দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, “স্কাউটস যুবসমাজকে নৈতিক ও সামাজিকভাবে গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধি করে।”
উপজেলা প্রশাসন ও স্কাউটস নেতৃবৃন্দ একযোগে এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে নেতৃত্ব, দায়িত্ব ও সামাজিক চেতনা বৃদ্ধির আহ্বান জানান।
