প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল তার নামাজে জানাজা শেষে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থনে দাফন করা হয়।#
