, , ,

কেশবপুরে সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

আরো খবর

 

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি
বিআরডিবির আওতাধীন কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সোমবার দুপুরে শহরের পল্লীভবন প্রশিক্ষণ হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
কেশবপুর ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান মদন সাহা অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ও কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমবায় সমিতির ম্যানেজার মকবুল হোসেন, ইসমাইল হোসেন, আনার আলী প্রমুখ। সভায় বিআরডিবির আওতাধীন কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের ঋণ নিয়ে সঠিক নিয়মে পরিশোধ করার আহ্বান জানানো হয়। এ সময় সমিতির সদস্যরা তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ