তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সেলিম হায়দার।
সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপদেষ্টা সুলতান আহমেদ, সহ-সভাপতি কাজী আরিফুল হক, আসাদুজ্জামান রাজু খলিলুর রহমান লিথু,সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,
সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল,ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, নির্বাহী সদস্য কেএম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন, কামাল হোসেন, বিল্লাল হোসেন, কাজি হিল্লোল, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
