বেনাপোল প্রতিনিধি :
দিপাবলী ও সংহতি দিবস বা সাপ্তাহিক ছুটি মিলে চলতি সপ্তাহে তিনদিন বন্ধের কবলে পড়ছে দেশের স্থলবন্দর বেনাপোল। ফলে বেনাপোল ও পেট্টাপোল স্থলবন্দরে আটকা পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা শত শত পন্যবাহি ট্রাক। ডেমারেজ বাড়ছে আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টদের।
সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি(কালীপূজা) উপলক্ষে সোমবার ভারতে ছুটির কারনে স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি পন্য পরিবহন বা কার্যক্রম রয়েছে বন্ধ। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার রয়েছে সচল। অপরদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটি আর শনিবার ছিল সংহতি দিবসের সরকারি ছুটি। রবিবার কাজ হয়েছে কিছুটা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান,ভারতে দীপাবলি উপলক্ষে ছুটিতে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি জানান দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখায় রোববার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিষয়টি বাংলাদেশ বন্দর ব্যাবহারকারীদের চিঠিতে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৮০/৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে।
আমদানি রফতানিতে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে বলে জানান কাষ্টম ও বন্দর কর্তৃপক্ষ। তবে এই কয়েক দিনের বন্ধে ব্যাবসায়িরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত সরকার হারাচ্ছে রাজস্ব।
