, , ,

যশোরে ৫০ বোতল উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে ৫০ বোতল উইনকেরিক্সসহ মো. আলমগীর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
রোববার (৮ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ বোতল উইনকেরিক্স উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলমগীর যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. ইবাদ আলীর ছেলে।

এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন অটোভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে মাদকসহ আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ