, , ,

যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ১৩৪টি ভারতীয় শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুচকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ওষুধসামগ্রী ও ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে

বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ