, , ,

শার্শায় আ’লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে। তাঁদের মধ্যে একজন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অপরজন একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে বেনাপোল বাজারের চেকপোস্ট এলাকা থেকে ইমরান নাজির আকাশ (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তিনি বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের আবু বক্করের ছেলে এবং বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আজ রাত ৩টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে অভিযান চালিয়ে হাফিজুর রহমান (৫২) নামের আরেকজনকে আটক করে পুলিশ। তিনি ডুবপাড়া গ্রামের মৃত আজিজুর রহমান ও মৃত ফিরোজা খাতুনের ছেলে। তিনি ৯ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল পোর্ট থানা এলাকায় কোনো নাশকতাকারী কিংবা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ