নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকল অন্যায়, অত্যাচার, অসত্য, শোষণ-নির্যাতনের বিরুদ্ধে কলম ধরেছিলেন। মানুষের জন্য কবিতা ও গান লিখেছেন। মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য কলম ধরেছিলেন। অবিচার ও শোষণের বিরুদ্ধে অমিত প্রতিবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাঁকে বিশেষভাবে সুপরিচিত করেছে। তাঁর রচনাবলি আমাদের চলার সঠিক পথের নির্দেশনা দেয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত নজরুল উৎসবের কবি-সাহিত্যিক ও সংগঠকদের সাথে মতবিনিময় সভা ও থিম উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। থিম উন্মোচন করেন কবি ও কথাসাহিত্যিক মাসুদ আলম বাবুল।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কথাসাহিত্যিক ও গবেষক প্রফেসর ড. সবুজ শামীম আহসান।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন, সুরাইয়া শরীফ, এডিএম রতন, রাশিদা আখতার লিলি, বকুল হক, আমির হোসেন মিলন, চৌগাছা সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা কবি আবু রাসেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আতিয়ার রহমান, ভদ্রাবতী বিশ্বাস, মো. মনিরুজ্জামান, ডা. আবুল কালাম আজাদ, সৈয়দ ইমদাদ হোসেন, গোলাম মোস্তফা, সঞ্জয় নন্দী, নাসির উদ্দিন, অরুণ বর্মন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
