, , ,

নড়াইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে নানা আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও বর্ষবরণ উদযাপন পর্ষদ এর আয়োজনে চৈত্র সংক্রান্তি-১৪৩২ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চচত্বরে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে প্রভাতী সংগীত, বৈশাখী প্রদীপ প্রজ্জ্বলন, বৈশাখী শোভাযাত্রা, কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চচত্বরে প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শেষে ব্যানার, ফেষ্টুন, প্লাকার্ড, ঢাক-ঢোল ও কাসরসহ বিভিন্ন বাদ্য যন্ত্রসহকারে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও প্রধান নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পফেসর ড. মো. রবিউল ইসরাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক- শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ