, , ,

নড়াইলে মব সৃষ্টি করে বাড়ির উঠান থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে মব সৃষ্টি করে বাড়ির উঠান থেকে জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার ( ৩০ মে) সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর-ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ফুলেশ্বর-ঝিকরা গ্রামের মনিরুল ইসলাম তাঁর ভাইয়ের নিকট হতে পাঁচ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁর বাড়ির সামনে দিয়ে স্থানীয়দের চলাচলের সুবিধা বিবেচনা করে মনিরুল তাঁর নিজ রেকর্ডীয় সম্পত্তি থেকে তিন ফুট জায়াগা ছেড়ে দিয়েছেন। অভিযোগ উঠেছে স্থানীয় আলামিন, কামাল, রিপন মাষ্টার, শফিক এর নেতৃত্বে কিছু মানুষ তাঁর (মরিুলের) জমি থেকে আরো দুই ফুট জায়গা রাস্তার জন্য দাবি করেন।

 

মনিরুল পাশের জমির মালিকের নিকট হতে দুই ফুট জায়গা নেওয়ার অনুরোধ করেন। পাশের জমি থেকে দুই ফুট জমি রাস্তার জন্য নিলে রাস্তা বাঁকা হয়ে যাবে, এমন দাবি করে প্রভাবশালী কামাল সিকদার তাঁর অনুসারীদের নিয়ে মনিরুলের বাড়ির সামনে মব সৃষ্টি করে জোরপূর্বক বাড়ির উঠান থেকে মাটি কেটে ফেলেন। এ ঘটনায় মনিরুল নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি এই জায়গা কিনে বসবাস করছি। ৩০ মে সকলে আলামিন, কামাল, রিপন মাষ্টার, শফিক এর নেতৃত্বে কিছু লোক আমার বাড়িতে মব সৃষ্টি করেন। আমাকে ও আমার স্ত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক আমার বাড়ির উঠান থেকে মাটি কেটে ফেলেছেন। আমি এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি। আমি অসহায় মানুষ। আমার কোন লোকজন নেই। আমার নিজ রেকর্ডীয় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দাবি করি।

 

এ বিষয়ে অভিযুক্তদের একজন কালাম সিকদার বলেন, গ্রামবাসির চলাচলের সুবিধার জন্য গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে তার বাড়ির উঠান থেকে মাটি কাটা হয়েছে। তাঁকে পূর্বে রাস্তার জন্য জায়গা ছাড়াতে বলা হয়েছে। তিনি ছাড়েন নাই।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।## ছবি আছে।

 

আরো পড়ুন

সর্বশেষ