স্টাফ রিপোর্টার:যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের পত্রিকা বিক্রেতা মো: আ: গনির মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। আ: গনি গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্ট্রোক করে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৮৭ বছর। শুক্রবার জুম্মাবাদ জনাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন কারা হয়। আ: গনি তার ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মো: আ: গনি মিয়ার মুৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আ: রাজ্জাক,সাধারন সম্পাদক জিলহজ হোসেন,সহসভাপতি সিদ্দিকুর রহমান,সহ সাধারন সম্পাদক ওলিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন,কোষাধ্যক্ষ আল আমিন,প্রচার সম্পাদক আজিবর রহমান,নির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও ফারুক হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
