, , ,

পশ্চিমবঙ্গে নির্বাচন: বেনাপোলে ৩ দিন বন্ধ আমদানি-রপ্তানি

আরো খবর

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি পন্য পরিবহনসহ কার্যক্রম বন্ধ রয়েছে । ফলে দু দেশের বন্দর অভ্যান্তরে আটকা পড়েছে শহস্রাধিক পন্যবাহি ট্রাক। বাড়ছে ডেমারেজ।

বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া, আই.এ.এস. স্বাক্ষরিত গত ২৪ এপ্রিল একপত্রে জানান ৩৩টি বিধানসভা কেন্দ্রে ২৯ এপ্রিল ভোট গ্রহন হবে।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্য ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বন্ধ থাকবে বানিজ্য।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান,
জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন। ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা যেতে পারবেন ভারতে। পচনশীল পণ্য বন্ধের আওতামুক্ত থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের জন্য টানা তিনদিন আমদানি-রপ্তানি পন্য পরিবহন বন্ধ থাকলেও কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অনেকটা সচল থাকবে। ভারত থেকে পঁচনশীল কোন পণ্য এলে দ্রুত খালাস করা হবে।

বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে জানান বন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ