পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতি বদ্ধ বিজ্ঞান সভা পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছাড়। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ সাহা, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মৃদুল কান্তি মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক অধ্যাপক রমেন্দ্র নাথ মন্ডল । উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
