পাইকগাছায় স্হানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নিয়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় স্হানীয় উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণ ও জলবায়ু সংবেদনশীল বাজেট নিয়ে ইউপিদের সাথে নিয়মিত বৈঠক রবিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে সুশীলনের আরিফুন্নেছা শিলার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদ আলম, ইউপি সদস্য আবু হাসান, মীর আনোয়ার এলাহী,মোবারক গাজী, শহিদুল ইসলাম,নাজমা বেগম,খুকু মনি, জাহানারা বেগম প্রমুখ।
