, , ,

পামেলার সেই সেক্স-টেপ ফাঁস নিয়ে ওয়েব সিরিজ

আরো খবর

একাত্তর ডেস্ক : শোবিজ ইতিহাসের অন্যতম আলোচিত-সমালোচিত চরিত্র পামেলা অ্যান্ডারসন। প্রখ্যাত সাময়িকী ‘প্লেবয়’-এর ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার প্রচ্ছদ হয়েছিলেন তিনি।
ইতিহাসের অন্যতম যৌন আবেদনময়ী হিসেবে পরিচিত পামেলার জীবনে ঝড় বয়ে যায় ১৯৯৭ সালে।
যে ভিডিওতে তাদের খোলামেলা যৌনতার ভিডিওচিত্র ছিলো।
সারা দুনিয়ায় আলোড়ন তোলা সেই ঘটনা নিয়ে এবার তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘প্যাম অ্যান্ড টমি’।
সিরিজে পামেলার চরিত্রে অভিনয় করেছেন ‘সিনডেরেলা’, ‘বেবি ড্রাইভার’খ্যাত অভিনেত্রী লিলি জেমস। টমির চরিত্রে ‘দ্য মার্শিয়ান’খ্যাত সেবাস্টিয়্যান স্ট্যান।
সেক্স টেপ ফাঁস নিয়ে সিরিজ, স্বভাবতই ‘প্যাম অ্যান্ড টমি’ প্রচুর খোলামেলা ও নগ্ন দৃশ্যের ছড়াছড়ি। ট্রেলারে যার কিছুটা আঁঁচ পাওয়া গেছে।
চিত্রনাট্যের প্রয়োজনে এসব দৃশ্য প্রয়োজনীয় ছিলো বলে মনে করছেন লিলি, ‘আমরা মনে করেছি গল্পের প্রয়োজনে, দুই চরিত্রের সম্পর্ক তুলে ধরতে খোলামেলা দৃশ্য দেখানো দরকারী ছিলো। ’
পামেলার চরিত্রে অভিনয় প্রসঙ্গে লিলি আরো বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং চরিত্র এটি। চরিত্রটিতে অভিনয় করার প্রস্তুতি হিসেবে তাঁকে নিয়ে গবেষণার কাজটিও উপভোগ করেছি। পামেলা শোবিজ দুনিয়ায় সর্বকালের সেরা তারকাদের একজন। ’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ