, , ,

পুকুরের পানিতে ডুবে নড়াইলে দুই ভায়ের মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের বাড়িতে মা ডলি বেগম তার দুই ছেলে আবু বক্কর ও ওমর ফারুকে কাঠাল খেতে দিয়ে ঘুমতে যান। কাঠাল খেয়ে বাচ্চারা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর বাইরে এসে বাচ্চা দু’টির খোঁজ নিতে গিয়ে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুরে পাওয়া যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেনএ নড়াইল পৌরসভার সাবেক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানা বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ