, , ,

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ শুরু হচ্ছে আজ বুধবার (১২ আগস্ট)। ফরম বিতরণ চলবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। আবেদন ফরম জমা দেওয়া যাবে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন সভা সঞ্চালনা করেন।

 

সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট সকাল ১০টা থেকে প্রেসক্লাব যশোর কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। ফরম সংগ্রহের পর ১৫ আগস্ট রাত ৮টার মধ্যে ক্লাব কার্যালয়ে তা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন ফরম গ্রহণ করা হবে না।

 

সদস্যপদের আবেদনকারীদের ফরমের সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ