, , ,

ফাইনালে নজরুল ও কুদ্দুস স্মৃতি যশোর বাস্কেটবল লিগ

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক:
যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ ও কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র। বুধবার যশোর বাস্কেটবল গ্রাউন্ডে তাদের কাছে পরাজিত হয়েছে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব ও লালদিঘী স্পোটিং ক্লাব।
বৃহস্পতিবার বেলা তিনটা একই অনুষ্ঠিত হবে ফাইনাল।
প্রথম সেমিফাইনালে নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ ১০২-৫০ পয়েন্টে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব পরাজিত করে। নজরুল স্মৃতি প্রথম কোয়ার্টারে ২৯-৭ পয়েন্টে এগিয়ে যায়। পরের কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব। তবে প্রতিরোধ ভেঙ্গে নজরুল স্মৃতি এগিয়ে যায় ৩০-১৫ পয়েন্টে। তৃতীয় কোয়ার্টারে ১৫-১৩ পয়েন্টে এগিয়ে ছিল এ্যাপেক্স। তবে শেষ কোয়ার্টারে আবারও এগিয়ে যায় নজরুল স্মৃতি। নজরুল স্মৃতির পক্ষে ক্রিস্টোফার ৩০, পাপন ১৯, ইমন ১৪, সাইমুল ১৩, আকাশ ও সাবিদ ১২ পয়েন্ট করে অর্জন করে। অপরদিকে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাবের রুহুল ১৮, তাওয়াত ১৪ ও ইরফান ১০ পয়েন্ট অর্জন করে।
দ্বিতীয় সেমিফাইনালে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ১০৬-৩৬ পয়েন্টে জয় পায়। চারটি কোয়ার্টারেই দাপট দেখিয়ে জয় দলটি। কুদ্দুস স্মৃতি যথাক্রমে ২৬-১৭, ২৭-৪, ২৯-৭ ও ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল। কুদ্দুস স্মৃতির পক্ষে বাপ্পি ৩৯, সজিব ৩০, তামিম ১৪, সাকিন ৯ জাহিন ৬ পয়েন্ট অর্জন করে। লালদিঘী স্পোটিংয়ের রাহাত ১২, জোনা ৮, আব্দুল্লাহ ৭ ও অন্তু ৫ পয়েন্ট অর্জন করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ