, , ,

বেনাপোল সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আরো খবর

বিশেষ প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ১৬ অক্টোবর দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৮টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, দুই কেজি জিরা, ১২ প্যাকেট ফুচকা, দুই কেজি কিশমিশ, এক প্যাকেট
সোনপাপড়ি, ৩০১টি চকলেট, ১৬ কেজি পেঁয়াজের বীজ ও ১৫৫টি প্রসাধনসামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ