, , ,

মণিরামপুরে অপরাধ কর্মকান্ড রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো খবর

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরের খেদাপাড় ইউনিয়নের গ্রামাঞ্চলে চুরি-ছিনতাই ও বিভিন্ন অপরাধ কর্মকান্ড রোধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের চাঁদপুর-মাঝিয়ালী বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য প্রভাষক অজয় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপ-পরিদর্শক গোলাম রসুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সন্তোষ কুমার দাস, শিক্ষক নাসির উদ্দিন, জালাল উদ্দিন, ব্যবসায়ী রনজিৎ রায়, অফিস সহকারী শুকুর আলী, বিল্লাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ