, , ,

মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর, বেথুড়ী, চরবলরামপুর দেউলী ও ঝামা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অভিযানের সহযোগিতা করে, মাগুরা পুলিশ লাইনের একটি টিম,মহম্মদপুর থানা পুলিশ,পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশফুজ্জামান।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, এ অভিযানে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও হাসুয়া উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ