নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন(জেইউজে)এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেইউজের সভাপতি সাজেদ রহমান বুকুল।
জেইউজের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেইউজের সাবেক সভাপতি মনতোষ বসু, সাজ্জাদ গণি খান রিমন, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সাবেক সহসভাপতি আব্দুল ওহাব মুকুল, সহসভাপতি মনিরুজ্জামান মনির ও সদস্য রাহুল রায়।
সভায় সাংবাদিক হয়রানির নিন্দা এবং আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
