যশোর শহরের বেজপাড়ায় ব্রাদার্স ক্লাবে এক দল মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে ইয়াসিন আরাফাত (৩০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে।
ইয়াসিন বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মোনির হোসেনের পুত্র। ঘটনাটি ঘটেছে রাত ৮টার দিকে। ইয়াসিন ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
