নিজস্ব প্রতিেবেদক:
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৮ জন, চৌগাছা থানা ১ জন, মনিরামপুর থানা ৩ জন, শার্শা থানা ১ জন, অভয়নগর থানা ১ জন, কেশবপুর থানা ২ জন, বাঘারপাড়া থানা ১ জন, বেনাপোল থানা ১ জন এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মিথুন হোসেন (২৭), রনি হাসান (৩০), হাসিবুল বাশার শান্ত (২৮), হুমায়ুন কবির (৩২), মো. নাছিম আহমেদ (১৯), মো. আবুল জলিল (৪০), শেখ আবুল কাশেম বাবু (৬২) ও এসএম আব্দুল হক (৬৫)।
তাদের মধ্যে বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের মো. হাসান আলীর ছেলে মিথুন হোসেনে,
উত্তর শ্রীরামপুর গ্রামের মো. নুরুল সর্দারের ছেলে রনি হাসান,মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের নজরুল হোসেন রাজুর ছেলে হাসিবুল বাশার শান্ত, ভোজগাতী গ্রামের
আব্দুল হামিদের ছেলে হুমায়ুন কবির, সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আজাহার আলীর ছেলে নাহিদ আহমেদ,
অন্যদিকে, আবুল জলিল বাঘারপাড়া উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার পিতা মৃত গোলাম রসুল বিশ্বাস, সাং ভায়না। শেখ আবুল কাশেম বাবুর পিতা মৃত আজিজুল ইসলাম, সাং পূর্ব বারান্দীপাড়া, সরদারপাড়া, যশোর। এসএম আব্দুল হক আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান। তার পিতা মৃত কাদের গণি সরদার, সাং মুজিব সড়ক, জেলা স্কুলের সামনে, যশোর।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
