আব্দুস সাত্তার কিনে: যশোরের একমাত্র বক্ষব্যাধি (টিবি ক্লিনিক) হাসপাতালে প্রতিনিয়ত শত শত রোগী চিকিৎসা নিতে আসে। গত কয়েক দিন ঘন ঘন লোডশেডিং এর কারণে রোগীরা হাফিয়ে পড়ছে। সেই সাথে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।
এবিষয় ক্লিনিকের ডাক্তার শেখ শামসউজ্জামান শুভ বলেন, বর্তমানে তাপদহের কারণে সাধারণ রোগীদের শ্বাসকষ্ট জনিত রোগ বালাই বেড়ে গেছে। ঘন ঘন লোডশেডিং এর কারণে অনেক রোগীরা তাদের চলাফেরা করতে বা বসতে পারছে না। দেশে অংধিকাংশ হাসপাতালে জেনারেটর থাকলেও এই ক্লিনিকে কোন জেনারেটর নেই। যে কারণে রোগীদের সেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে।
ক্লিনিকে আসা কয়েকজন রোগী জানান, বিদ্যুত না থাকায় প্রচন্ড তাপদাহে তাদের জীবন ওষ্টগত হয়ে পড়েছে। তবে ডাক্তার শুভ ও সহকারী সামসুন্নাহারসহ অন্যান্যরা তাদের ঠিকমতন সেবা দিয়ে যাচ্ছেন। তারা কোনো অবহেলা করছেন না। তাদের দাবি রোগীদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে জনগরুত্বপুর্ণ এই ক্লিনিকে দ্রুত জেনারেটরের ব্যবস্থা করা হোক।
