, , ,

যশোর কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), যশোর জেলা শাখার উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনব্যাপি যশোর কালেক্টরেট চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), যশোর জেলা শাখার উদ্যোগে যশোর কালেক্টরেট অফিসের প্রধান সহকারী ফিরোজ আহমেদ এর নেতৃত্বে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত পদনাম পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে সংগঠনটি যশোর কালেক্টরেট অফিসের নিচতলায় গতকাল থেকে আজ ২ মার্চ ৩ ৬, ৮-১০,১৩-১৬, ২০-ও ২৪ মার্চ, পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করার ঘোষনা দিয়েছেন।
উল্লেখ্য কর্মসূচীতে যশোর কালেক্টরেট অফিসের ৩য় ও ৪র্থ শ্রণির কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া যশোর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীরা একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করেন।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ