, , ,

রামনগরে দুর্বৃত্তদের দেয়া আগুনে হাঁস মুরগী পুড়ে ছাঁই

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে পুকুরকুল এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে ১০/১৫ টা হাঁস মুরগী পুড়ে ছাঁই হয়েছে।

রোববার আনুমানিক রাত ৩ ঘটিকার সময় কে বা কারা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজিবের বাড়িতে এ ঘটনা ঘটে। তার শয়ন কক্ষের পাশে থাকা হাঁস ও মুরগীর ঘরে এই অগ্নিকান্ড ঘটায় দুর্বৃত্তরা। এতে ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

 

মাজহারুল ইসলাম জানান, বিগত সরকারের আমলে আমার ছোট ভাই রাসেলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এবং আমাকেও বিভিন্নভাবে হত্যার চেষ্টা ও বিভিন্ন মামলায় আসামি করে হয়রানি করে। আমার ভাইয়ের হত্যা মামলা চলমান থাকায় প্রতিপক্ষরা আমাকেও হত্যা করার জন্য চেষ্টায় লিপ্ত আছে বলে মনে হয়। গত শনিবার ছাত্রলীগের নেতা মাদক মামলার আসামি চেয়ারম্যান লাইফের সহযোগী রুম্মান গ্রেফতার হবার পর তাদের হুকুমে হতে পারে বলে ধারনা পরিবার সহ রাজনৈতিক নেতাদের।

 

এখবর শুনে তার বাড়িতে দেখতে যান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জারুল হক খোকন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এবিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ