, , ,

শার্শায় উপি সদস্যকে জবাই করে হত্যা

আরো খবর

প্রতিবেদক :

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আশানুজ্জামান বাবলুকে (৪৮) দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। তার বাড়ি মহিষাকুড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাহাজান আলীর ছেলে। তিনি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার।

স্থানীয় সূত্র মতে, ইউপি মেম্বার আশানুজ্জামান বাবলুর রহমান বালুন্ডা বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে প্রথমে বোমা বিস্ফোরণ করে। উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হলে মেম্বার বাবলুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ঘটনাস্থলে ছিল।

স্থানীয় একাধিক সূত্র মতে, বাবলুর রহমান এর আগে বিএনপির রাজনীতি করতে। কয়েক বছর হলো আওয়ামী লীগে যোগ দেন। তিনি গেল ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করে জয়ী হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ