, , ,

শ্যামনগর -ঝাউডাঙ্গায় দুই শিশু ধর্ষিত,শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আরো খবর

সাদনান রহমান সিয়াম ;সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর ও সদর উপজেলার ঝাউডাঙ্গায় পৃথক দুটি স্থানে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এর মধ্যে শ্যামনগরের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঝাউডাঙ্গার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

শ্যামনগরে শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা:
শ্যামনগর পৌরসদরের গোমানতলী গ্রামে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে শ্যামনগর থানায় গণধর্ষণ ও সাইবার আইনে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- গোমানতলী গ্রামের হযরত আলী (১৭), তার বন্ধু আবু হাসান (১৫) ও একই মাদ্রাসার শিক্ষক নুর আলম (৩৬)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পিতার বাড়ি যশোরের শার্শা উপজেলার সুড়িপাড়া গ্রামে। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে শ্যামনগরে নানীর বাড়িতে থেকে গোমানতলী কামিল মাদ্রাসায় পড়ালেখা করে। তার মা সৌদি প্রবাসী। ঘটনার শিকার শিশুসহ অভিযুক্ত দুই ছাত্র একই মাদ্রাসার শিক্ষার্থী।

মামলার বাদীর ভাষ্য, সম্প্রতি তার ভাইয়ের পুত্রবধূ শিশুটির অস্বাভাবিক শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। গত ১০ অক্টোবর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। রোববার পরিবার বিষয়টি নিশ্চিত হয়।

বাদীর অভিযোগ, আসামি হামিদ সরদারের ছেলে হযরত ও শাহাজান সরদারের ছেলে আবু হাসান গোপনে গোসল করার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে শিশুটিকে নির্যাতন করে আসছিল। পরে প্রাইভেট পড়ানোর সুযোগ নিয়ে শিক্ষক নুর আলমও তাকে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর দাবি, সমবয়সী হওয়ায় হযরত ও আবু হাসান তার ভাইয়ের সাথে দেখা করতে বাড়িতে আসত। সেই সুযোগে তারা ভয় দেখিয়ে নির্যাতন করত এবং তিন-চার সপ্তাহ আগে প্রাইভেট পড়তে গেলে শিক্ষক কৌশলে শরবতের ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে তাকে শারীরিক নির্যাতন করে।

এ বিষয়ে গোমানতলী কামিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত টিম গঠন করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, “শিশুটির নানী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঝাউডাঙ্গায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ:
অপরদিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় তহুরা নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলামের শ্যালক মোশাররফের বিরুদ্ধে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের দাবি, গত শনিবার (১০ অক্টোবর) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ঝাউডাঙ্গা ইউপি মেম্বার ইদ্রিস আলী বলেন, “আমিও বিষয়টি শুনেছি। পরে চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে দেখা হলে তার কাছে শুনলাম। তবে তিনি এ বিষয়ে কোনো কথা না বলেই চলে যান।

জানতে চাইলে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, আমিও বিষয়টি শুনেছি। তবে আমার বাড়ির চারদিকে সিসিটিভি লাগানো আছে। সেগুলো চেক করলে আসলেই ঘটনা ঘটেছিল কিনা তা পাওয়া যাবে। আমার শ্যালক যদি অপরাধী হয় তবে তার শাস্তি হোক এটা আমিও চাই। তবে আমি ধারণা করছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা একটা গুজব ছড়াচ্ছে।”

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে খবর পাওয়ার পরপরই বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ