, , ,

সাতক্ষীরায় ধর্ষণবিরোধী মানববন্ধন

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় নারী ও শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় শহরের মিলবাজার মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার সুরক্ষা দল। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইবি)-এর হোপ প্রকল্পের আওতায় আয়োজিত এ মানববন্ধনে সহযোগিতা করে নেটজ বাংলাদেশ ও জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়।

জেলা মানবাধিকার সুরক্ষা দলের সদস্য জুলফিকার রায়হানের সভাপতিত্বে এবং সদস্য শাহাজাহান সিরাজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুন, সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আকলিমা খাতুন এবং নবম শ্রেণির শিক্ষার্থী খুশি আক্তার।

মানববন্ধনে রিইবের হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-

১. ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিটি অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা।
২. ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকি-ভয়ভীতি ও মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ বন্ধ করা।
৩. ভুক্তভোগীদের পরিচয়, ছবি ও ভিডিওর অননুমোদিত প্রচার বন্ধ করে তাদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করা।
৪. নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং ভুক্তভোগীবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। মামলার পর ভুক্তভোগীকে যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে সিএসও সদস্য লাভলু, মোস্তাকিম, রাবেয়া খাতুন, জান্নাতুল, শাহাদাৎ, শাকিবসহ মানবাধিকার সুরক্ষা দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ