, , ,

সাতক্ষীরায় শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক শহিদুল ইসলামকে মোবাইলে ফোনে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ রোডে অবস্থিত অভিযুক্ত সজিবের বায়োলজি কোচিং সেন্টারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কলেজের শিক্ষার্থীরস ওই কোচিং সেন্টারটি ঘেরাও করে। উত্তেজনা ছড়িয়ে পড়ার একপর্যায়ে কিছু ছাত্র-ছাত্রী তার কোচিং সেন্টার ভাঙচুর করতে উদ্যত হয়। এসময় সদর থানা পুলিশ ও সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপাল আবুল হাশেম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মানববন্ধনে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের দাবি- সজিবের কোচিং সেন্টার বন্ধ করে দিতে হবে। একইসাথে তাকে এ ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাছাড়া তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে কোচিং সেন্টারের সামনে কলেজের ছাত্র-ছাত্রী জড়ো হওয়ার সাথে সাথে কৌশলে সজীব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছাত্রছাত্রীরা দাবি করেন তার কম্পিউটারে বিভিন্ন মেয়েদের ব্ল্যাকমেইলের ছবি আছে। এমন পরিস্থিতিতে সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত ঘোষ কোচিং সেন্টারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিক্স ও পিসি জব্দ করেন এবং কোচিং সেন্টারটি বন্ধ করে দেন।

এ সময় ছাত্রছাত্রীরা বলেন, আজ সন্ধ্যার মধ্যে সজীবকে গ্রেফতার করতে না পারলে আগামী রবিবার থেকে নতুন ভাবে আন্দোলন শুরু করবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার সাতক্ষীরা কলেজের প্রদর্শক (উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক) শহিদুল ইসলাম ও সাতক্ষীরা বায়োলজি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা সজীব এর কথপোকথন এর একটি কল রেকর্ড ফাঁস হয়।

সেখানে শহিদুল ইসলামকে সজিব অকথ্য ভাষায় লাঞ্ছিত করেন। তারপর থেকেই কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

আরো পড়ুন

সর্বশেষ