, , ,

আরো খবর

যশোর মানব সেবার ব্রত নিয়ে উপশহরে
প্রগতি হোমিও দাতব্য
চিকিৎসালয়ের উদ্বোধন

মানব সেবার ব্রত নিয়ে যশোর নতুন উপশহরে উদ্বোধন করা হয়েছে প্রগতি হোমিও দাতব্য চিকিৎসালয় । উপশহর ৭ নম্বর সেক্টর উন্নয়ন কমিটির সহযোগিতায় স্থানীয় প্রগতি আদর্শ মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে এই চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়। এই চিকিৎসাকেন্দ্রে প্রতি শুক্রবার সকাল ৯টা হতে দুপুর ১২টা এবং প্রগতি মঙ্গলবার বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা সম্পুর্ন বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান জহির, ৭নং সেক্টর উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সেক্রেটারী আনিসুজ্জামান পিন্টু, প্রগতি আদর্শ মাদ্রাসার সভাপতি ডা. তৌহিদুর রহমান, পরিচালক নাজমুল হোসেনসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ