নিজস্ব প্রতিবেদক:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৩৯টি শাড়ি, ৪টি কম্বল, ২ জোড়া জুতা, ৪টি তালা, ২ কেজি কিসমিস, ১৮টি ঘড়ি, ৬৫টি বিভিন্ন ধরনের ঔষধ এবং ১ হাজার ৮০৭টি কসমেটিক্স সামগ্রী। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮১ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ।
