সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত এবং বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলায় একটি তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনাও ঘটেছে,
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট অভিযানে পলাশপোল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খোকনকে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে আটক করা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদ- একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়। অর্থদ- অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সোমবার (৩০ মার্চ) ভোররাতে সাতক্ষীরা শহরে বিক্ষুব্ধ জনতা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে পুলিশে সোপর্দ করে। জানা যায়, মেঘনা গ্রুপের একজন ব্যক্তি ডিলার খুলনার ডিপো থেকে প্রায় সাত হাজার লিটার পেট্রোল নিয়ে দেবহাটা উপজেলার পারুলিয়ায় যাচ্ছিলেন।
