বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় তান্ডব চালিয়ে ভূমি দখলের অভিযোগ 

আরো খবর

লোহাগড়া (প্রতিনিধি) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের একতা ক্লিনিকের পাশে ভুমি দস্যুরা তান্ডব চালিয়ে ঘর ভেংগে দিয়ে জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে।
গত ৩ মার্চ মংগলবার ঠিক ইফতারির পূর্ব মুহুর্তে জয়পুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে খান ওহিদুজ্জামানের পৈত্রিক জমিতে পারসাতরা গ্রামের নায়েব আলী ও সাহেব আলীর নেতৃত্বে রাসেল সরদার, নজরুল সরদার, চান মিয়া ও ওবায়দুর রহমান সহ ৭/৮ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  হামলা করে ঘর ভাংচুর করে ২০ বস্তা সুপারিশ নিয়ে যায়। মোট ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক মুল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।
এঘটনায় ভুক্তভোগী ওহিদুজ্জামান সাংবাদিকদের বলেন আমি পৈত্রিক সুত্রে ৬৭ নং জয়পুর মৌজায় ১৩৬ খতিয়ানে ৩৭৯২ দাগে ২২ শতক জমির মধ্যে ৪ জমির উপর আমার ঘরটি উল্লেখিত ভূমিদস্যুরা মংগলবার ইফতারির পূর্ব মুহুর্তে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ঘর ভেংগে দিয়ে ২০ বস্তা সুপারি নিয়ে যায় এবং যাওয়ার প্রাক্কালে আমার জমিতে আসলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে এলাকা ত্যাগ করে।
 নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন   বলেন সাহেব, নায়েব আলী এরা ভুমিদস্যু ইতিপূর্বে তারা এমন ৩/৪ টি ঘটনা ঘটিয়েছে। এক কথায় বলা যায় তারা ভুমিদস্যু।
ঘটনায় অভিযুক্ত নায়েব আলীর সংগে কথা হলে তিনি বলেন আমি ও আমার ভাই সাহেব আলি এই ঘটনার সাথে জড়িত না। উল্লেখিত জমি আমাদের। অহিদ সঠিক কথা বলে নাই।
এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বলেন লোহাগড়ায় ভুমি দস্যুদের কোন জায়গা হবে না।

আরো পড়ুন

সর্বশেষ