, , ,

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের চার জনসহ মোট পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকার ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা মা-ছেলে সহ পাঁচজন নিহত হয়েছেন। ।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), এবং একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)। এছাড়া নিহত হয়েছেন ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক।

এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে দুই শিশু আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

একই পরিবারের চারজনের এমন আকস্মিক মৃত্যুতে কুশলনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

গুরুতর আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আহত অবস্থায় রাকিব নামের একজন মারা যায়।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এসআই নুর আলম জানান, মালিগ্ৰাম বাসস্ট্যান্ডে গ্যাস ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যশোরগামী একটি প্রাইভেটকার ঢুকে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করেন। ঘটনা স্থলে নিহত চারজনের লাশ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের পর শিবচরে হাইওয়ে থানায় আনা হয় এবং আহতদের তিনজনের মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোর সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক ও যাত্রীদের উদ্ধার করি। এ সময় প্রাইভেট কারের চালক প্রাইভেট কারসহ ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তীতে প্রাইভেট কারটি কিছু অংশ কেটে চালককের লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ